বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আ.লীগে সম্মেলন প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

awamiligফয়জুল আল আমীন : ক্ষমতাসীন দল আওয়ামী লীগে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ে জাকজমকপূর্ণ ও বর্ণাঢ্য জাতীয় সম্মেলন চলছে আয়োজনে ব্যাপক প্রস্তুতি। ১০ ও ১১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য দলটির ২০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজনে গঠিত ১১টি উপকমিটি ইতিমধ্যে অনেক কাজ গুছিয়ে এনেছে। সম্মেলনকে সামনে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। কেন্দ্রীয় কমিটিতে নতুন কারা আসছেন, কে কোথায় ঠাঁই পাচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন।

দলীয় সূত্রে জানা গেছে, দাওয়াত পৌঁছানো হয়েছে ১৪টি দেশের প্রায় অর্ধশত নেতাকে। ইতিমধ্যেই সম্মেলনের ডাক দিয়ে এক লাখ পোস্টার ছাপা শুরু হয়েছে। এসব পোস্টারে স্লোগান থাকছে- ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার/এখন সময় মাথা উঁচু করে দাঁড়াবার’। আগত কাউন্সিলর ও অতিথিদের আপ্যায়ন, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা, গঠনতন্ত্র সংশোধন, ঘোষণাপত্র যুগোপযোগীকরণ সহ সম্মেলনের আনুসঙ্গিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপকমিটিগুলো ব্যাপক তৎপর রয়েছে।

১১ উপ-কমিটির কাজে ব্যয় হবে ৪ কোটি টাকারও বেশি
আমন্ত্রণ জানানো হয়েছে ১৪ দেশের নেতৃবৃন্দকে

দলীয় সূত্রমতে, উপকমিটির কাজগুলো সম্পন্ন করতে ৪ কোটি টাকারও বেশি ব্যয় হতে পারে। এর মধ্যে মূলত ৫-৬টি উপকমিটির কাজে বেশির ভাগ অর্থ ব্যয় হবে। খাদ্য উপকমিটির কাজে এক কোটি, প্রচার ও প্রকাশনা উপকমিটির কাজে ৮০ লাখ, মঞ্চ ও সাজসজ্জার পেছনে এক কোটিরও বেশি, অভ্যর্থনা উপকমিটির কাজে অর্ধ কোটি, স্বাস্থ্য উপকমিটির পেছনে ২০-৩০ লাখ টাকা ব্যয় হবে।
ব্যয়ের বিষয়ে সম্মেলনের অর্থ উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘বৈঠকে সব উপকমিটির বাজেট পাওয়া যায়নি। আমার শিগগিরই ব্যয়ের হিসেব চূড়ান্ত করে ১১ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তা দলীয় সভাপতির কাছে উপস্থাপন করব।’

দলীয় সূত্রে জানা গেছে, দুই দিনের কাউন্সিলের মোট ৩০ হাজার খাবারের প্যাকেট সরবরাহের সিদ্ধান্ত হয়। উদ্বোধনী দিনে ২০ হাজার ও পরের দিন দুই বেলায় ১০ হাজার প্যাকেট সরবরাহ করা হবে। প্রতি প্যাকেটের জন্য ব্যয় হবে ৩০০ টাকার মতো।

জানা গেছে, সম্মেলনের দিন অতিথিদের একটি পাটের ব্যাগে আওয়ামী লীগ সভাপতির বাংলা ও ইংরেজি বক্তব্য, আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পৃথক প্রকাশনা সরবরাহ করা হবে। ব্যাগে থাকবে উন্নয়ন ও বিএনপি-জামায়াত