শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা : একটি পর্যালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধ্যক্ষ মাওলানা মিযান বিন আযীয : ‘শিক্ষা’ মানুষের জন্য। মানুষ সম্পর্কে প্রাথমিক ন্যূনতম মূল্যায়ন ছাড়া কোনো শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। কওমি মাদরাসার মূল্যায়ন হচ্ছে, মানুষ জীবজন্তু নয়। অতএব জীবের বৃত্তিস¤পন্ন ভোগী মানুষ তৈরি শিক্ষার লক্ষ্য হতে পারে না।

ইসলাম যেহেতু মানুষকে ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব গণ্য করে এবং মানুষ আল্লাহর খলিফা হিসাবেই ইহলৌকিক জগতে হাজির, অতএব প্রতিটি মানুষের এমন কিছু আধ্যাত্মিক বা দিব্যগুণ রয়েছে যার বিকাশ ঘটানোই শিক্ষার কাজ।

এটা অনস্বীকার্য যে, সমাজে বৃত্তিমূলক দক্ষতা অর্জনের প্রয়োজন আছে। যাকে আমরা সাধারণভাবে বলি সমাজে কিছু করে খাওয়ার শিক্ষা। কওমি মাদরাসা সামাজিক মানুষের এই চাহিদাকে মোটেও অস্বীকার করে না, কিন্তু মাদরাসার দায়িত্ব নয় কলকারখানা অফিস আদালতের জন্য শিক্ষার নামে শ্রমিক সরবরাহ করবার কারখানা চালানো। অথচ আধুনিক বা পুঁজিবাদী শিক্ষার এটাই প্রধান উদ্দেশ্য।

ইসলামি তালিমের মূল উদ্দেশ্য হচ্ছে সাচ্চা মানুষ তৈরি করা; যার মধ্যে সর্বোচ্চ নৈতিক গুণাবলীর সন্নিবেশ ঘটবে। এই নৈতিকতার আদর্শ হচ্ছে নবীজীর অনুসৃত সুন্নাহ। এই দিক থেকে মাদরাসা শিক্ষাকে আধুনিকীকরণ কথাটার কোনো অর্থ হয় না। কারণ আধুনিক শিক্ষার ধারণা ও উদ্দেশ্য আর শিক্ষা সম্পর্কে কওমি মাদরাসার ধারণা ও উদ্দেশ্যের মধ্যে ফারাক আকাশ-পাতাল।

আধুনিক শিক্ষা মানুষকে পুঁজিতান্ত্রিক ব্যবস্থার গোলামে পরিণত করে। শুধু শ্রমিক তৈরি হবার দিক থেকে নয়, মানুষকে নীতি-নৈতিকতাবর্জিত ভোগী হিশাবে তৈরি না করলে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। নীতি-নৈতিকতার চর্চা ও শিক্ষার্থীর মধ্যে তার বিকাশের প্রতি সবিশেষ মনোযোগ না দিলে কওমি মাদরাসা শিক্ষার বৈশিষ্ট্য কিছুই বোঝা যাবে না। কেন মাদরাসা শিক্ষার মধ্যে ‘আনুগত্য’, ‘আদব’ ও অন্যান্য সামাজিক-পারস্পরিক সম্পর্কের ব্যবহারিক গুরুত্ব এত বেশি- এর মর্মও বোঝা যাবে না।

এই হলো কওমি মাদরাসা-শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য। কিছু করে খাওয়ার জন্য শিক্ষার দরকার আছে অবশ্যই। কিন্তু বর্তমানে এটাকেই শিক্ষার একমাত্র লক্ষ্য হিশাবে পর্যবসিত করার চেষ্টা চলছে যা পুঁজিতান্ত্রিক সমাজের শিক্ষাব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। শিক্ষার অর্থ কিছু করে খাওয়ার শিক্ষা- কওমি মাদরাসা তা মানতে অস্বীকার করে এবং তাকে চ্যালেঞ্জ করেই কওমি মাদরাসা টিকে থাকে। মানুষ জীবমাত্র নয়। মানুষের এমন কিছু আধ্যাত্মিক