শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিংহের খাঁচায় ঝাপ...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

58অন্যকিছু ডেস্ক : প্রথমে দর্শনার্থী হয়ে চিড়িয়াখানায় প্রবেশ। তারপর নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ! আত্মহত্যা ছাড়া এমন সাহস কি কারও হতে পারে। ঠিক ধরেছেন। আত্মহত্যা করার জন্যই ওই যুবক সিংহের খাঁচায় ঝাঁপ দেন। এরপর যা হওয়ার তাই হলো। মুহূর্তের মধ্যে হিংস্র রূপ ধারণ করে সিংহগুলো। ক্ষত-বিক্ষত ওই যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় দুটি সিংহকেও প্রাণ দিতে হয়েছে। খবর ডেইলি মেইলের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে।

এরপর সিংহগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে যুবকটিকে প্রথমে সিংহগুলো আক্রমণ করেনি। প্রথমে খেলতে থাকে। তারপর হঠাৎ করেই আক্রমণ করে। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়। এতে দুটি সিংহ মারা যায়।

মেট্রোপলিটন পার্ক পরিচালক মাওরিকো ফাব্রি বলেন, রোমান মারা যাওয়ার আগে তার কাপড়ে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন।

চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মন্তালিভ ডেইলি মেইলকে বলেন, দু'টি সিংহ মারা যাওয়ায়, তাদের অনেক ক্ষতি হলেও মানুষকে বাঁচানোর জন্যই তারা এই ঝুঁকি নিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ