শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শেরপুরে বড় হুজুরের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sherpur-Barohozor-intekal-picশেরপুর প্রতিনিধি : শেরপুরের বড় হুজুর নামে খ্যাত ও শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মজলিসে সূরার সদস্য, জাতীয় ইমাম পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি, শেরপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতীব সর্বজন শ্রদ্ধেয় মাওলানা নূরুল ইসলাম (৬৭) হুজুরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ চিরচেনা তারই প্রতিষ্ঠিত তেরাবাজার মাদ্রাসা চত্বরে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মরহুম আব্দুল জব্বারের ছেলে ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সনের অক্টোবর মাসে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত নূরুল ইসলাম শেরপুরে দ্বীনি শিক্ষা বিস্তারের শুভ সূচনা করেন। এরপর তিনি আমৃত্যু এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।শনিবার ভোর রাতে মাদ্রাসার বাসভবনে ইন্তোকাল করেন। তাঁর মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ