সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে জোট করতে চাই না: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে জোট করবেন না বলে জানিয়ছেন।

সম্প্রতি গণসংহতি আন্দোলনের সঙ্গে তাদের সংগঠনের একটি জোট তৈরি হচ্ছে বলে খবর প্রকাশ করা হয়। যা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচনা চলছে।

২৮ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী স্মরণে নুরের সংগঠনসহ, গণসংহতি আন্দোলন ও রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে গণসংহতির সঙ্গে নুরদের জোট তৈরি হচ্ছে বলে খবর প্রকাশ হয়। ওই সভায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নুরুল হক নুর বলেন, আমরা কোনো সংগঠনের সঙ্গে জোট করিনি। গত ২৮ তারিখ মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আদর্শ যারা ধারণ করে তাদের নিয়ে একটা প্রোগাম করেছি। এর মানে এই নয় যে আমরা জোট করেছি।

আমাদের সংগঠনের পক্ষ থেকে চলমান অন্যায়, অবিচার, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে আসছি। অপশাসন রুখতে সব সংগঠনের একটা বৃহত্তর ঐক্য আমরা চাই, কিন্তু কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে আমরা জোট করতে চাই না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ