মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দিরাই পৌরসভা নির্বাচনে জমিয়তের প্রার্থী ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাফেজ মাওলানা লোকমান আহমদকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর জমিয়তের আয়োজনে অনুষ্ঠিত সভায় দলের প্রার্থী হিসেবে হাফেজ লোকমান আহমদের নাম ঘোষণা করেন উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহবুবুল হক চৌধুরী।

হাফেজ লোকমান আহমদ সিলেট মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক ও দিরাই পৌর জমিয়তের সাবেক সভাপতি। তিনি দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের মাওলানা হোছাইন আহমদের পুত্র।

পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাহারের সভাপতিত্বে ও জমিয়ত নেতা মাওলানা সোহেল আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ডে জমিয়ত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা হেলাল আহমদ, উপজেলা জমিয়ত নেতা মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা এনামুল হক, পৌর জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, পৌরসভার ৫ নং ওয়ার্ডে জমিয়ত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহির আলম, পৌর যুব জমিয়ত সভাপতি হাফিজ শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক এম ফয়সল আহমদ খোকন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করিমসহ উপজেলা, পৌর জমিয়ত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ