রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’

সম্পর্কোন্নয়নে এরদোগান-সালমান ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। মূলত সৌদিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্য এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

শনিবার তুর্কি প্রেসিডেন্সি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, এরদোগান এবং সালমান সম্পর্কোন্নয়ন এবং বিভিন্ন বিষয় সমাধানে আলোচনার চ্যানেল উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন। দুই নেতা জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা করেছেন।

এদিকে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জি-২০টির কাঠামোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের বিষয়ে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন বাদশাহ সালমান।

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া গত এক বছর ধরে তুর্কি পণ্য আমদানিতে সৌদি আরবে অঘোষিত বয়কট চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ