শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

তিন স্ত্রী মিলে স্বামীর জন্য খুঁজছে চতুর্থ পাত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন স্ত্রী মিলে স্বামীর জন্য খুঁজছে চতুর্থ পাত্রী! পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা এক যুবকের প্রথম তিন স্ত্রীর বেলায় ঘটছে এ ঘটনা। ওই যুবক স্বামীর নাম আদনান। জানা গেছে, ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন আদনান, তখন তিনি স্কুলের ছাত্র। প্রথম স্ত্রীর নাম শুম্বল। এরপর একে একে আরও ২টি বিয়ে করেছেন আদনান। তার দ্বিতীয় স্ত্রীর নাম শুবানা এবং তৃতীয় স্ত্রী শাহিদা। খবর গালফ টুডের।

আদনানের প্রথম স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে এক জনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা। তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। কোনও দিন ঝগড়াঝাটি শোনেনি প্রতিবেশীরা।

এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন, চতুর্থ বিয়ের জন্য। তবে আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘‌শ’‌ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি।

এত বড় সংসার চালান কীভাবে?‌ এই প্রশ্নে আদনানের উত্তর, ছয়‌ কক্ষের বাড়ি আছে তার। মাসে সংসার চালাতে দেড় লাখ টাকার প্রয়োজন হয়। সেটুকু আয় হয়েই যায় তার।

আদনানের দাবি, প্রথম বিয়ের পরই তার ভাগ্য ঘুরে যায়। তারপর উন্নতি হতেই থাকে। আশা, চতুর্থ বিয়ের পর উন্নতির শিখরে পৌঁছাবেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ