বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার উদ্বোধন ‘দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠিত থাকলে শান্তির জন্য আন্দোলন করতে হতো না’ এবার ঈদে সরকারি ছুটি হতে পারে ৭ দিন ইরানি দূতাবাসে শোক বইতে খেলাফত মজলিস নেতৃবৃন্দের স্বাক্ষর নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর গোলাম সারোয়ার সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে। আড়াইবাড়ি কামিল মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ পড়া হয়।

আজ শনিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় তার জানাজার নামাজ।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে করোনায় মারা গেছেন অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী।

মাওলানা গোলাম সারোয়ার সাঈদী প্রখ্যাত আলেম সৈয়দ আজগর আজগর আহমেদের দৌহিত্র। তার পিতা মরহুম পীর গোলাম হাক্কানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রখ্যাত ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারীর নানা শ্বশুর ছিলেন তিনি।

‘হে যুবক তুমি কি এখনো মসজিদে আসবানা! ঐ দেখো মসজিদের দরজা গুলো বন্ধ হয়ে যাচ্ছে!’ ‘নিজেকে প্রশ্ন করি! আর কয়টা লাশ দেখলে আমরা সচেতন হব? আর কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে আমারা অনেক গুনাহ করে ফেলেছি! এখনও সময় আছে ক্ষমা চাও।’ এমন বেশ কিছু আবেদনময়ী ভিডিও ওয়াজের মাধ্যমে সর্বমহলে আলোচনায় এসেছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ