শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু আরো ১৯; শনাক্ত ১০৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৯ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮০ জন।

গত ২৪ ঘন্টায় দেশে নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩হাজার ৫৬৩ জন।

আজ (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত দেশে মোট ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী দুজন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৪৫২ এবং নারী এক হাজার ৩২৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনায় একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই হাসপাতালে মারা গেছেন। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ