শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’ লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

‘বাহরাইনের ৯৫ ভাগ মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের শতকরা ৯৫ ভাগ মানুষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধী। একথা জানিয়েছে বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটি।

এ অবস্থায় আল-ওয়েফাক জোট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। আজ (রোববার) যখন এ জোট এই বক্তব্য দিল তখন ইহুদিবাদী ইসরাইল এবং বাহারাইন দুই পক্ষ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি যৌথ ঘোষণাপত্রে সই করতে যাচ্ছে।

এই চুক্তি সই করার জন্য আমেরিকা এবং ইসরাইলের একটি সম্মিলিত প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামা সফল করবে। গত পনেরোই সেপ্টেম্বর ইসরায়েল, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই হয়। এরপর যৌথ ঘোষণাপত্রে সই করার চুক্তিকে বড় পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ