সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা রেনোর উপকণ্ঠে দাবানল, সতর্কতা জারি চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-পাকিস্তান সংলাপের সম্ভাবনা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল দখলদার ইসরায়েল

নেপালকে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিলের’ আওতায় নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের কাছে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিলের’ আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার এবং ফ্লোর ক্লিনার।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রতিরোধে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশগুলোতে বাংলাদেশের উন্নত মানের ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রফতানির বিষয়টি উল্লেখ করেন।

নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময়োচিত পদক্ষেপ এবং এদেশের উদ্যোক্তা ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ভূয়সী প্রশংসা করেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম থেকে শিক্ষণীয় আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ