মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট

ভূরাজনৈতিক বিরোধের মাধ্যমে জাতিসংঘকে দুর্বল করবেন না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূরাজনৈতিক বিরোধের মাধ্যমে করোনা মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবেই সাফল্য আসে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত। এ সময় জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থা হিসেবে দেখার আশাবাদ প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘বর্তমানে শান্তি রক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সংঘাত কবলিত দেশগুলোতে শান্তি সমুন্নত রাখতে বাংলাদেশের দেড় শতাধিক শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।’

এর আগেই জাতিসংঘের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের সর্বাত্মক প্রচেষ্টা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মানব সভ্যতার পুর্নবিন্যাস হয়েছে ইতিহাসের নানা সময়। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনও সেরকম একটি মুহুর্তের সাক্ষী হতে যাচ্ছে।’

করোনা পরিস্থিতির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহামারিসহ বর্তমান সময়ের নানা সংকট ভিশন ২০৩০ অর্জনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এ ছাড়া এই মহামারি আন্তর্জাতিক পরিমণ্ডলের সংকট সামনে এনেছে। একই সঙ্গে এই মহামারি দেখিয়েছে যে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অন্য যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে জাতিসংঘকে বেশি প্রয়োজন। প্রমাণ হয়েছে বহুপাক্ষিকতাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ