রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

তাজমহলও মুঘলদের নয়, এটা শিব মন্দির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার তাজমহলের উপর চোখ পড়লো বিজেপির। ভারতীয় কিছু হিন্দুগুরু দাবি করেছেন তাজমহল আসলে একটি শিব মন্দির। এবার ওড়িশার পুরীতে অবস্থিত গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী বলেছেন তাজমহল আসলে প্রাচীনকালে তেজো মহালয় নামে পরিচিত ছিল।

শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী দাবি করেছেন, তাজমহল আসলে আগে শিব মন্দির ছিল তা তেজোমহালয় নামে বিখ্যাত ছিল। তেজোমহালয়তে ভগবান শিব পূজিত হতেন বলে জানিয়েছেন এ হিন্দু ধর্মগুরু। গোবর্ধন মঠের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী এই বিষয়ে মন্তব্য করেছেন।

শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতীর মন্তব্যের পর তাজমহল নিয়ে আরও একবার চর্চা তুঙ্গে পৌঁছেছে। জয়পুর রাজপরিবারের কাছে তাজমহলের পুরো ইতিহাস রয়েছে বলে দাবি করেছেন শঙ্করাচার্য। উনি আরও বলেছেন, যোগী আদিত্যনাথ এই বিষয়ে নজর দিক এবং ইতিহাসের নামে যে ভুলভাল প্রচার হচ্ছে তার উপর লাগাম লাগানোর ব্যাবস্থা করুন।

এর আগে বিজেপি সাংসদ সুব্রামানিয়ান স্বামী এই একই দাবি করেছিলেন। সুব্রামানিয়ান স্বামী বলেছিলেন, তাজমহল আসলে হিন্দুদের শিব মন্দির যা বর্বর লুটেরা মুঘলদের দ্বারা অন্য নাম দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ