মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের যৌক্তিক দাবীদাওয়া মেনে নেয়ার আহ্বান ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কওমী মাদরাসাসমূহের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাংখিত হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান৷

বিবৃতিতে তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমে শিক্ষা বিভাগের কিছু দায়িত্বশীল কর্তৃক হয়রানির শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের কিছু দাবিদাওয়া নিয়ে বিগত দুদিন যাবত শান্তিপূর্ণভাবে মাদ্রাসার অভ্যন্তরে অবস্থান করছে। তারা তাদের দবিসমূহ মাদরাসার যথাযথ কর্তৃপক্ষের কাছে আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন। এটি একান্তই মাদরাসার অভ্যন্তরীণ ব্যাপার, যা মাদরাসা কর্তৃপক্ষই শান্তিপূর্ণ সমাধানের সামর্থ্য রাখেন।

কিন্তু সরকার হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষের কোনরুপ আবেদন ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে মাদরাসাটি বন্ধের প্রজ্ঞাপন জারি করে কওমী মাদরাসার স্বকীয়তায় হস্তক্ষেপ করেছে৷ যা শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে৷ এদিকে আগামী ২০ সেপ্টেম্বর দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে৷ সরকারের এ অযৌক্তিক সিদ্ধান্ত মাদরাসাটির অসংখ্য পরীক্ষার্থীদের চরম অনিশ্চিতয়তার দিকে ঠেলে দিবে৷ যা কখনোই মেনে নেয়া যায়না৷

আমরা মাদরাসা বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি৷ এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের যৌক্তিক দাবীদাওয়া মেনে নেয়ার আহ্বান করছি৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ