সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু

গরীব মানুষকে হাত ধোয়া শেখাতে ৪০ কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরীব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর তাতে খরচ হবে ৪০ কোটি টাকা। প্রকল্পের নাম ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ এবং স্বাস্থ্যবিধি’। তবে এটি এখনো প্রস্তাব আকারে আছে, পাশ হয়নি।

প্রকল্পের বিশ্লেষণে দেখা গেছে, এর আওতায় ৫ বছরে ৯ জনের বেতনভাতায় খরচ হবে ৩ কোটি টাকা। আছে বিদেশ ভ্রমণের সুযোগ, যেখানে খরচ হবে আরো ৫ কোটি। এভাবে নানা খাত আর হিসেব মিলিয়ে প্রকল্পের মোট খরচ দাঁড়িয়েছে ৪০ কোটি টাকায়।

প্রকল্প পরিচালক আনোয়ার ইউসুফ বলেন, আমরা যেটা প্রস্তাব করলাম, সেটাই পাশ হয়ে যাবে, এমন তো নয়। ভালোমন্দ দেখার জন্য তো একনেক ও প্ল্যানিং কমিশন আছে।

এই প্রকল্পের আওতায় বিভিন্ন জনবহুল স্থানে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ভালো মানের একটি বেসিনের দাম ৬ থেকে ১২ হাজার টাকা। পানির পাম্পসহ যার দাম পড়বে প্রায় ৩৫ হাজার। অথচ প্রকল্পের আওতায় পাঁচ ইঞ্চি ইটের গাঁধুনিসহ একটি বেসিন ও পানির পাম্প বসানোর খরচ ধরা হয়েছে ২ লাখ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ