শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’

শ্রীলঙ্কায় নির্বাচনে রাজাপাকসের বড় জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)।

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি, আর তাদের জোট থেকে আরও ৫টি আসন জিতেছে।

মাহিন্দা রাজাপাকসেকে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন। এদিকে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।

বিতর্কিত রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। মাহিন্দা রাজাপাকসে এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

করোনাভাইরাস থাকা সত্ত্বেও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশ নির্বাচন করেছে। ভাইরাসটির কারণে ইতিমধ্যে দুবার ভোট স্থগিত করা হয়েছিল শ্রীলঙ্কায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ