শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক বাগেরহাটে বর–কনেসহ ১৩ জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় জমিয়তের শোক রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা থেকে দেশ ঘুরে দাঁড়াবে: মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মহামারি থেকে দেশ ও জাতি মুক্তি পাবেই বলে আশা ব্যক্ত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

আজ রোববার নড়াইল জেলা সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে এ আশা ব্যক্ত করেন তিনি।

মাশরাফি বলেন, ‘মহামারি করোনা থেকে আমরা একদিন ঠিকই মুক্তি পাবো। দেশও ঘুরে দাঁড়াবে।’ নড়াইলে করোনা প্রতিরোধে বঙ্গবন্ধু স্কোয়াডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম অনেক বড় ভূমিকা রেখেছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা আমাদের অনেক বড় ক্ষতি করছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

প্রথম সারির যোদ্ধা হিসেবে গণমাধ্যম কর্মীদের আর্থিক সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও দেন মাশরাফি।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর পরিচালনায় এসময় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসমি উদ্দিন।

জেলায় কর্মরত ২৭ জন সাংবাদিককে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ