শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

৫ কাজে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়। মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এবং কোন উপায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, সেটি নিয়ে নানামুখী গবেষণা হয়েছে বিশ্বজুড়ে। এক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবন-যাপনের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন চিকিৎসকরা।

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়- পরিষ্কার ও দূরত্ব: করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাও উচিত। কারণ এটি একটি ছোঁয়াচে ভাইরাস। তাছাড়া বার বার হাত ধোয়া, হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখাও জরুরি। এতে দেহে কোনো জিবাণু প্রবেশ করতে পারবে না। সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

খাদ্যাভ্যাস: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাস অবশ্যই সঠিক হওয়া চাই। ভিটামিন সি আছে এমন খাবার পরিমাণ মতো খেতে হবে। তাছাড়া শাক সবজি, কালোজিরা, বিভিন্ন ফলের রস ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ সহায়ক।

শারীরিক পরিশ্রম: দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। শারীরিক পরিশ্রম দেহের কোষগুলো সচল রাখে। তাছাড়া ব্যায়াম মনও ভালো রাখে। ঘরে বসে আপনি যোগ ব্যায়াম করেতে পারেন। তাছাড়া ঘরের কাজ করুন এবং হাঁটুন।

মন ভালো রাখা: বর্তমান পরিস্থিতিতে মন ভালো রাখা একটু কষ্টকর। তবুও চেষ্টা করুন বিভিন্ন উপায়ে মন ভালো রাখতে। কারণ মন খারাপ থাকলে তা শরীরেও প্রভাব ফেলে। ফলে রোগ প্রতিরোধে বাধা পায়। তাই গান শুনে, পছন্দের কাজ করে কিংবা ফোনে প্রিয়জনের সঙ্গে কথা বলে মন ভালো রাখুন।

রুটিনমাফিক জীবন: রুটিন মেনে জীবন কাটাতে না পারলেও রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। অনিয়মিত জীবনযাপন রোগ প্রতিরোধে বাধা দেয়। তাই খাওয়া, ঘুম, কাজ সবকিছুই নিয়মমাফিক করা জরুরি। তবেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ