শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা!

আয়া সোফিয়ার পর এবার আল আকসা উদ্ধার: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয়েছে। ইতিহাস বলছে, ৫৩৭ খ্রীস্টাব্দে এই স্থাপনা নির্মাণ করা হয়। দীর্ঘ সময় গীর্জা হিসেবে ব্যবহারের পর ১৪৫৩ সালে এটিকে মসজিদে রূপান্তর করা হয়েছিল।

১৯৩৪ সালে এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা দেয় তৎকালীন তুর্কি সরকার। আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে বর্তমানে হাজিয়া সোফিয়া আবারো একটি মসজিদ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেন, আয়া সোফিয়া উদ্ধার করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে পৃথিবীর সব মুসলমান আশার আলো খুঁজে পাবেন। তবে এটা আমাদের প্রথম পদক্ষেপ। মুসলমানদের ঐতিহাসিক আরো একটি স্থাপনা ইসরায়েল দখলদার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ আছে, এবার সেটাও উদ্ধার করা হবে। জেরুজালেমে অবস্থিত আল আকসা উদ্ধারের ক্ষেত্রে এটা একটা সূচনা মাত্র।

লিখিত বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, আয়া সোফিয়া পুনরুদ্ধারের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে পুনর্জাগরণ ঘটবে বলে আমি আশা রাখি। শুধু মুসলমান নয়, পৃথিবীর নির্যাতিত-নিপীড়িত মানুষ মাত্রই এই ঘটনার মাধ্যমে অনুপ্রাণিত হবেন। এবার আমাদেরকে সামনে এগুতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ