শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নামাজ আদায়ের সময় আয়া সোফিয়ার চিত্রকলা ঢেকে রাখা হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আয়া সোফিয়া নামাজের জন্য খুলে দেয়ার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এর ফলে ভেতরের বিভিন্ন চিত্রকলার মোজাইকগুলো নামাজের সময় পর্দা বা লেজার রশ্মি দিয়ে ঢেকে রাখা হবে বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন একে পার্টির মুখপাত্র।

একে পার্টির মুখপাত্র ওমর চেলিক বলেন, খ্রিস্টানদের যেসব নিদর্শন রয়েছে সেগুলো নামাজের সময় ছাড়া অন্যান্য সময় দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে। এছাড়া আয়া সোফিয়ায় প্রবেশে কোন টাকা লাগবে না।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে পোপের শাসনকালেই আয়া সোফিয়া সবচেয়ে বেশি অসম্মানের শিকার হয়েছে উল্লেখ করে ওমর চেলিক বলেন, ১৩ শতাব্দীতে ক্রসেডাররা পোপদের শাসনামলে অর্থোডক্স খ্রিস্টান ও আয়া সোফিয়ার উপর ব্যাপক লুটতরাজ চালায়।

গত শুক্রবার তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার একটি আদেশ বাতিল করে দেয় যা আয়া সোফিয়াকে একটি যাদুঘরে পরিণত করেছিল। যার ফলে ৮৫ বছরের পর আবারো মসজিদ হিসেবে ব্যবহারের পথ সুগম হলো। এর আগে এটি প্রায় ৫০০ বছর ধরে মসজিদ ছিল। ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ