রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’

এবার ভারতীয় সংবাদ চ্যানেল বন্ধ করল নেপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-নেপাল সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতীয় সকল সংবাদ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে দেশটিতে ব্রডকাস্টার দূরদর্শন ছাড়া কোনো ভারতীয় চ্যানেল দেখা যাচ্ছে না।

দেশটির মাল্টি সিস্টেমস অপারেটরদের (এমএসও) -এর অভিযোগ, ভারতীয় সংবাদ চ্যানেলগুলোতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। চ্যানেলগুলোতে চীনের সঙ্গে শর্মার সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর সংবাদ সম্প্রচার করছে।

নেপাল সরকার ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রপাগান্ডা’ বন্ধে সাবেক উপ প্রধানমন্ত্রী ও সরকারি দল নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা ভারতীয় মিডিয়াকে কড়া হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো ক্যাবল অপারেটররা।

বৃহস্পতিবার টুইটারে ক্ষোভ প্রকাশ করে নারায়ণ বলেন, নেপালি সরকারকে ‘অপদস্ত’ করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় মিডিয়া। তাদের প্রতি আস্থা উঠে গেছে জানান এই রাজনীতিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ