রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

চাকরি পেতে মুহাম্মদ নাম বাদ দেয়া কেমন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: ড্যানিয়েল হাকিতাজু
ভাষান্তর: আবদুল্লাহ আন নোমান

কোন মুসলিম পুরুষ যখন চাকুরী পাওয়ার আশায় নিজের মুহাম্মদ নামকে পরিবর্তন করে মো রাখে সে তার চাকুরী তে বরকত পাবেনা

একজন মুসলিম নারী যখন তার পছন্দের পুরুষ কে স্বামী হিসেবে পাওয়ার জন্য হিজাব খুলে ফেলে।সে তার বৈবাহিক জীবনে বরকত পাবেনা।

যে মুসলিম পরিবার অধিক আয়ের জন্য তাদের দোকানে নেশাদ্রব্য বিক্রি করে,তারা তাদের ধন-সম্পদে কোনো বরকত পাবেনা।

কোনো মুসলিম সমাজ যখন নিজেদের স্বার্থ রক্ষার জন্য সমকামী সংঘের সাথে হাত মিলিয়ে চলে তারা তাদের ব্যবস্থাপনায় বরকত পাবেনা।

মুসলিম উম্মাহ যদি ধর্মনিরপেক্ষতার দাবিদার পশ্চিমা গণতান্ত্রিক প্রভুদের মনোতুষ্টির জন্য আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে, কখনো পৃথিবীতে তাদের কাজে বরকত পাবেনা।

আল্লাহ তায়ালার সুস্পষ্ট বিধানকে অবজ্ঞা করার ফল শুধু পরকালকে ক্ষতিগ্রস্ত করবে ব্যাপারটা এমন নয়, বরং ইহকালও ক্ষতিগ্রস্ত করবে।

আল্লাহ তায়ালা বলেন, যারা দুনিয়াতে চাকচিক্যময় জীবন কামনা করে, দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দিবো এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না।

আর আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। তারা যা করেছে তা নিষ্ফল আর দুনিয়াতে তারা যা করতো তা নিরর্থক (সুরা হুদ, আয়াত নাম্বার ১৫-১৬)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ