বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন

সৌদি আরবে সর্ববৃহৎ খুঁটিবিহীন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সৌদি আরবে নির্মিত হয়েছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ খুঁটিবিহীন গম্বুজবিশিষ্ট মসজিদ, যা তাবুক বিশ্ববিদ্যালয় মসজিদ নামে পরিচিত। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলীয় তাবুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত নান্দনিক এই মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি ‘ওয়াস’-এর তথ্য মতে, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটি প্রথম মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়। তবে করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে তাবুক বিশ্ববিদ্যালয়ের অল্পসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী জুমার জামাতে অংশ নেন।

তাবুক বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের গম্বুজটি আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। গোটা মধ্যপ্রাচ্যে খুঁটিবিহীন গম্বুজবিশিষ্ট সর্ববৃহৎ মসজিদ। এর পাঁচ হাজার ৮৮৭ মিটারের ছাদ মোজাইক দ্বারা শোভিত। ছাদে এবং অভ্যন্তরীণ দেয়ালে খোদাইচিত্র ও কাচশিল্পের চোখধাঁধানো নকশা করা হয়েছে। তা ছাড়া প্রাকৃতিক আলোর সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে পরিবেশবান্ধব গম্বুজ। রাখা হয়েছে ডিজিটাল অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

মোট ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে মসজিদের অবস্থান। এখানে অন্তত সাড়ে তিন হাজার মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারবে। মসজিদের ছাদে ৫০ মিটার সুউচ্চ দুটি মিনার রয়েছে। মেঝেতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল গ্রানাইট ও মার্বেল পাথর।

তাবুক বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনের প্রাঙ্গণটি অন্তত ২০ হাজার বর্গমিটার প্রশস্ত, যার এক পাশে মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল জায়গার বরাদ্দ দেওয়া হয়েছে। অন্তত ৩৮০টি গাড়ি পার্ক করা যাবে। আর পুরো মসজিদ কমপ্লেক্স শীতাতপ নিয়ন্ত্রিত। সূত্র : আল-আরাবিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ