সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

বিক্ষোভকারীদের হিংস্র কুকুর দিয়ে শায়েস্তা করবেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বিক্ষোভ।

ঘেরাও করা হয়েছে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজও। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হিংস্র কুকুর দিয়ে শায়েস্তা করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শনিবার বিক্ষোভকারীদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউজের সীমানা লঙ্ঘন করলে আমাদের দেখা সবচেয়ে হিংস্র কুকুর এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে স্বাগত জানানো হবে।

ট্রাম্পের এমন কথার তীব্র সমালোচনা করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র ডেমোক্র্যাট দলের সদস্য মুরিয়েল বাউজার। একটি টুইট বার্তা ওয়াশিংটনের মেয়র বাউজার বলেন, কোন হিংস্র কুকুর বা ভয়ঙ্কর অস্ত্র নেই। আছে শুধু একজন ভীত মানুষ।

এদিকে স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে মার্কিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তার কারণে পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয়েছে।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা এখন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে।

-এটি