বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

একসঙ্গে হাঁটায় কান ধরিয়ে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণরোধে মাস্ক না পরায় এবং নিরাপদ দূরত্ব বজায় না রেখে একসঙ্গে চারজন হাঁটায় কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী বাসস্ট্যান্ডে চার যুবককে এভাবে শাস্তি দেওয়া হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জরুরি প্রয়োজন ছাড়াই ওই চার যুবক নিরাপদ দূরত্ব বজায় না রেখে একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তাদের কেউ মাস্ক পরেননি। এ সময় কাউতলী বাসস্ট্যান্ডে ট্রাফিক সার্জেন্ট ইখতিয়ার উদ্দিন আহমেদ তাদের এভাবে দাঁড় করিয়ে রাখেন। এরপর নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার শর্তে ছেড়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত অনেকে এই শাস্তি দেওয়াকে স্বাগত জানান।

সার্জেন্ট ইখতিয়ার উদ্দিন আহমেদ জানান, তাদের করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করে ছেড়ে দেওয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ