সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

করোনা: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থার বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি।

আক্রান্তদের বেশিরভাগই রাজধানী তেহরান এবং কোম শহরের বাসিন্দা। যেখান থেকে কোভিড-১৯ প্রথম ছড়িয়েছিল। যদিও গতকাল শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর বলেছেন, মৃতের সংখ্যা সঠিকভাবেই তুলে ধরা হয়েছে। তিনি বিবিসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ এনেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানায় সংবাদমাধ্যম।

চীনের উহান প্রদেশ থেকে শুরু করে দিন দিন বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। চীনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮৮ জনে। গতকাল শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ