সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মাওলানা মুজাম্মিল হকের ইন্তেকালে শেখ ফজলে বারী মাসউদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা মুজাম্মিল হক গতকাল শনিবার রাত দশটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ গণমাধ্যমে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, মাওলানা মুজাম্মিল হক একজন বিদগ্ধ আলিম ও দরদী দাঈ ছিলেন। তিনি তার গোটা জীবন দীনের দাওয়াত ও ব্যক্তি ও সমাজ সংশোধনের কাজে উৎসর্গ করেছেন। তার ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাবক হারালাম।

আমি মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফেরাত ও উচ্চ মর্যাদা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ