শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হজ যাত্রীদের অর্থ লেনদেন প্রিমিয়ার ব্যাংকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আওতায় সারাদেশে যে এজেন্সিগুলো রয়েছে, তারা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে হজ যাত্রীদের সব লেনদেন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি হাবের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. রিয়াজুল করিম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন চুক্তিপত্রে সই করেন।

এসময় অন্যদের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, উপ ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. কবীর হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড, মার্কেটিং এবং জনসংযোগ বিভাগের প্রধান তারেক উদ্দিন এবং হাবের সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, বার্ষিক সদস্য ফি ছাড়াই ব্যাংক হাব সদস্যদের প্রিপেইড হজ কার্ড এবং দ্বৈত মুদ্রার ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা এবং মাস্টার কার্ড) দেবে। এছাড়া, দুই দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে হাব এজেন্টদের সৌদি আরবের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পূর্ণ সহযোগিতা দেবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ