শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইসরায়েলি বাহিনীর কঠিন বাঁধার মুখে আল আকসায় জুম্মা পড়তে হাজার মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্মুখী প্রতিবন্ধকতা ও ইসরায়েলি বাহিনীর শত বাঁধা উপেক্ষা করে পবিত্র মসজিদ আল আকসায় জুম্মার নামাজ আদায় করতে শুক্রবার সমবেত হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি।

ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, মুসলমানদের প্রথম কিবলা খ্যাত আল আকসায় জুম্মা পড়তে এ সপ্তাহে অন্তত চল্লিশ হাজার মুসল্লির সমাগম ঘটে।

জেরুসালেম ইসলামি আওক্বফ কতৃপক্ষ জানায়,মসজিদ এবং মসজিদের আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে, আল আকসার ফটকগুলোতে দখলদার সেনাবাহিনীর কঠোর তল্লাশি ও পুলিশের শত বাঁধা উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা জুম্মা আদায় করতে আসেন।

এদিকে শুক্রবার ভোর থেকেই বিশেষ পূন্যময়ী এই মসজিদটিতে জুম্মা আদায়ের উদ্দেশ্যে যুবক বৃদ্ধ-সব শ্রেণীর মানুষ আল আকসা অভিমুখে আসতে শুরু করেন-এসময় সন্ত্রাসবাদী ইসরায়েলি পুলিশ অনেক মুসল্লিদের ওপর নৃশংস ও পাশবিক হামলা চালায় এবং তাড়িয়ে দেয়।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ