শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’

মুসলিমদের পক্ষে সোচ্চার ওজিলের পাশে পম্পেও-অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুটবল ক্লাব আর্সেনালের খেলোয়াড় ও জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক সদস্য মেসুত ওজিলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও।

তিনি বলেন, বেইজিং কেবল ফুটবল দলটির খেলায় কাটছাঁট আরোপ করতে পারবে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লুকাতে পারবে না।

এক টুইটবার্তায় পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির প্রচারমাধ্যম পুরো মৌসুমেই মেসুত ওজিল ও আর্সেনালের ওপর সেনসর আরোপ করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয়ই হবে। উইঘুর ও অন্যান্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে, সিসিপি তা গোপন রাখতে পারবে না।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওজিলকে সমর্থন জানিয়েছেন। এক টুইট বার্তায় সংস্থাটির পক্ষ থেকে ওজিলের মত প্রকাশের স্বাধীনতা যেন দমন করা না হয় সেদিকে আরসোনালাকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, তুর্কি বংশোদ্ভূত জার্মানির এ মুসলমান ফুটবলার সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন করায় চীনকে তুলাধোনা করেছেন। গত সপ্তাহে সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে ‘উইঘুরদের’ যোদ্ধা আখ্যায়িত করে তিনি বলেন, তারা নিপীড়নকে রুখে দাঁড়াচ্ছে। পাশাপাশি এ নিপীড়নের ঘটনায় মুসলিম বিশ্বের নীরবতারও সমালোচনা করেন তিনি।

এটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করেছে চীনা কমিউনিস্ট সরকার। উইঘুরদের বিরুদ্ধে নিপীড়নের ঘটনা সবসময়ই অস্বীকার করে আসছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া খবর ও মিথ্যা বিবৃতিতে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়েছেন ওজিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ