শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


দ্বীনিয়াতের ১০৪তম কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ৪ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইলমে দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ ঈমান-আকিদা ও ইসলামের মৌলিক জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বীনিয়াত বাংলাদেশের ১০৪তম কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স আগামী ৪ জুলাই শুরু হচ্ছে। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে ৯ জুলাই পর্যন্ত। কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে ৩ জুলাই পর্যন্ত।

দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষার্থীদের কাছে দ্বীনের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়া উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ গবেষণার মাধ্যমে দ্বীনিয়াতের যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, প্রায় ২০০ জন বিজ্ঞ আলেম ও শিশুমনোবিজ্ঞানীর গবেষণার ভিত্তিতে প্রস্তুত এ সিলেবাসে কুরআন, হাদিস, আকাইদ, মাসায়েল, ইসলামী শিষ্টাচার ও আরবি ভাষা শিক্ষা সহজ ও কার্যকর পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক ঘণ্টাভিত্তিক মক্তব শিক্ষার মাধ্যমে শিশু, কিশোর, তরুণ এবং বয়স্ক নারী-পুরুষদের কাছে ইসলামের মৌলিক জ্ঞান পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।

দ্বীনিয়াত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দ্বীনিয়াত সিলেবাস বর্তমানে বিশ্বের ৪০টি দেশে আনুষ্ঠানিকভাবে এবং ৭৪টি দেশে অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে। এটি বিশ্বের বহুল প্রচলিত ২০টি ভাষায় এবং চার মাযহাবের অনুসারীদের জন্য ব্যবহৃত হচ্ছে।

কোর্সের উদ্দেশ্য

প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হলো দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ ঈমান-আকিদা ও ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়া। পাশাপাশি বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা, ধর্মদ্রোহিতা ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে তাদের মধ্যে ঈমানি চেতনা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করা।

যাদের জন্য এই কোর্স

দাওরায়ে হাদিস পাস উলামায়ে কেরাম

মসজিদের ইমাম ও মুয়াজ্জিন

মাদরাসার মুহতামিম ও নাজেমে তা'লিমাত

স্কুল-কলেজের প্রিন্সিপাল

মক্তব ও কিন্ডারগার্টেনের পরিচালক

প্রশিক্ষণে যা শেখানো হবে

ছয় দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য থাকছে—

বর্তমান প্রেক্ষাপটে দ্বীনিয়াতের প্রয়োজনীয়তা

শিশুমনোবিজ্ঞান (Child Psychology)

মনোবিজ্ঞান (Psychology)

দ্বীনিয়াত সিলেবাসের নেযাম ও নেসাব

পাঠদান পদ্ধতি ও ক্লাসরুম ম্যানেজমেন্ট

দ্বীনিয়াত সেন্টার তদারকি পদ্ধতি

আদর্শ শিক্ষকের গুণাবলি

ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা

শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা

শিক্ষার্থীদের বয়সভেদে পাঠদান কৌশল

প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক ১০টি PowerPoint Presentation

কোর্স ফি ও যোগাযোগ

কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ টাকা।

প্রশিক্ষণের ভেন্যু: মাদরাসাতুল মাআরিফ, আল-নূর এডুকেশন কমপ্লেক্স, বসতবাড়ি চান্দিনা গার্ডেন। যাত্রাবাড়ী বা চিটাগাং রোড হয়ে তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা থেকে উত্তর দিকে হেঁটে বা রিকশাযোগে সহজেই সেখানে পৌঁছানো যাবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

০১৭১১-৬৫২৯৪৬ (অফিস)

০১৯৫৬-২২৭৩৪৩

০১৬১৫-৯৩৬৮৮৪

ওয়েবসাইট: www.deeniyatbd.com

Deeniyat Bangladesh

www.deeniyatbd.com

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ