সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের পাশে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে সফরের সময় নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।
গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যেকোনো হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এই রোমিং সেবার ফলে এখন গ্রাহকের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার এনডোর্সমেন্ট বা সৌদি আরবে আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই সহজে এই রোমিং প্যাকগুলো ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন বিভিন্ন গ্রাহকের চাহিদা বিবেচনায় সাশ্রয়ী মূল্যের একাধিক রোমিং প্যাক চালু করেছে, যেগুলোর মেয়াদ ১৫ দিন ও ৪৫ দিনের। এসব প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইনকামিং ও আউটগোয়িং কলের মিনিট এবং ফুল-স্পিড ডাটা উপভোগ করতে পারবেন। ‘আনলিমিটেড ইন্টারনেট হজ প্যাক’-এর মাধ্যমে নিà
