শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের তথ্য লুকিয়ে রাখবেন যেভাবে  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান  

বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংরক্ষণের একটি জায়গাও। তাই ব্যক্তিগত চ্যাট বা সংবেদনশীল তথ্য অন্যের নজর থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

হোয়াটসঅ্যাপ এখন বেশ কয়েকটি সুবিধা দিচ্ছে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার গোপনীয়তা বজায় রাখতে পারেন।

১. চ্যাট লক ফিচার ব্যবহার করুন  
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট চ্যাট লক করার সুবিধা চালু হয়েছে। আপনি চাইলে যেকোনো ব্যক্তির চ্যাট ফিঙ্গারপ্রিন্ট, পাসকোড বা ফেস আইডির মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন। এ জন্য:  চ্যাট ওপেন করে ওপরের তিনটি ডট অপশনে গিয়ে  “Chat Lock” অপশন ফিচারটি চালু করুন।  

২. আর্কাইভ করে রাখুন  
কোনো চ্যাট সরাসরি ইনবক্সে না রেখে আর্কাইভ করতে পারেন। এতে চ্যাটটি আর ইনবক্সে দৃশ্যমান থাকবে না, তবে বার্তা এলে তা নোটিফিকেশনে আসবে না।  এজন্য চ্যাটটি প্রেস করে ধরে উপরের আর্কাইভ আইকনে ক্লিক করুন।  

৩. ফিঙ্গারপ্রিন্ট লক চালু করুন  
পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপেই লক দিতে পারেন। এতে অ্যাপ খুলতেই পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে।  এজন্য- Settings > Privacy > Fingerprint lock > Enable করুন।  

৪. নোটিফিকেশন থেকে তথ্য লুকান  
নোটিফিকেশন প্যানেলে বার্তার প্রিভিউ আসলে অন্য কেউ পড়ে ফেলতে পারে। তা বন্ধ করতে Settings > Notifications > Show Preview > Off করুন।

৫. ব্যাকআপ এনক্রিপশন চালু করুন  
Google Drive বা iCloud-এ চ্যাট ব্যাকআপে এনক্রিপশন চালু করে রাখলে তৃতীয় পক্ষ পড়তে পারবে না। এজন্য Settings > Chats > Chat backup > End-to-end encrypted backup চালু করুন। 

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা আজকের সময়ে অত্যন্ত জরুরি। প্রযুক্তির সুবিধা বুঝে ব্যবহার করলে নিজের তথ্য নিজেই নিরাপদ রাখা সম্ভব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ