শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সংবর্ধনা পেলেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া ১০০ হাফেজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল (ডব্লিউআইএস) ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ জন হাফেজে কুরআন এবং এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ৫ শিক্ষার্থীর হাতে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডব্লিউআইএস ও জিআইএসে এক হাজারেরও বেশি শিক্ষার্থী হিফজুল কুরআনের শিক্ষা গ্রহণ করছে। আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর, মিয়া নূরউদ্দীন অপু, আনিসুল হক, ড. আয়াতুল ইসলাম, শাহেন রেজা, সারওয়াত রেজা, লিটন আব্দুল্লাহ এবং তাহনী ইয়াসমিনসহ শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

স্বাগত বক্তব্যে ডব্লিউআইএস ও জিআইএসের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জামান বলেন, সমাবর্তন কোনো সমাপ্তি নয়; বরং শিক্ষার্থীদের নতুন দায়িত্ব ও বৃহত্তর জীবনের পথে এগিয়ে যাওয়ার সূচনা। তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি এমন শিক্ষার্থী গড়ে তুলতে চায়, যারা পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের জ্ঞানকে সমানভাবে ধারণ করবে।

হাফেজে কুরআনের মর্যাদা তুলে ধরে তিনি সহিহ হাদিসের আলোকে বলেন, কিয়ামতের দিন হাফেজে কুরআনের পিতা-মাতাকে নূরের মুকুট পরিয়ে সম্মানিত করা হবে এবং হাফেজদের জন্য বিশেষ মর্যাদা নির্ধারিত রয়েছে।

প্রধান অতিথি সুলতান সালাহউদ্দিন টুকু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আধুনিক জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একটি প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তিনি সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সমাবর্তন বক্তা ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, কুরআন মুখস্থ করাই শেষ লক্ষ্য নয়; এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কুরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা ইসলামিক নাশিদ, আবৃত্তি, নাট্য পরিবেশনা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় উপস্থিত অভিভাবকেরা করতালির মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অনেকেই সন্তানের এ অর্জনকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ