শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, অতীতের নৃশংস কর্মকাণ্ডের জন্য দলটির কোনো অনুশোচনা নেই; বরং তাদের মধ্যে ঔদ্ধত্য ও অহমিকা দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তুলছে।

শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। হাজারো মানুষ হত্যা এবং লাখো মানুষের রক্তের দায় যাদের ওপর, তারা আবারও মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের ধারণা, জনগণকে কষ্ট দিয়ে আবারও দেশে ফেরার সুযোগ তৈরি করা যাবে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের এসব কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন দেখা ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক। আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের প্রত্যাবর্তনের পথ দিন দিন আরও কঠিন করে তুলছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। প্রচলিত আইন থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর সুযোগ আর নেই। অচিরেই ইসলামী শরিয়াহর পক্ষে গণআন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহসভাপতি আলহাজ এম এইচ মোস্তফা, যুগ্ম সেক্রেটারি ফজলুল হক মৃধা ও সহকারী সেক্রেটারি মুফতি আবদুল আহাদ প্রমুখ।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ