শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য অপরিহার্য হলেও বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট নগরীর শিবগঞ্জের শাকিল কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, দীর্ঘমেয়াদি জুলুম, বৈষম্য ও ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। একই সঙ্গে দেশবিরোধী অপতৎপরতা রুখে দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণেও এর বিকল্প নেই। তবে নতুন করে বৈষম্যের দেয়াল তৈরি করা হলে সুদৃঢ় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, জাতীয় ঐক্য কেবল রাজনৈতিক সমঝোতার বিষয় নয়; বরং তা ন্যায়, ইনসাফ ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে গড়ে উঠতে হবে। সব শ্রেণি-পেশা ও মতের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই স্থায়ী ও কার্যকর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন জমিয়ত মহাসচিব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের আরও সচেতন, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দুই অধিবেশনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সহসভাপতি নূর আহমদ কাসেমী। সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আলী এবং লেখক ও গবেষক মাহবুব সিরাজী।

এতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিটের দুই শতাধিক দায়িত্বশীল অংশ নেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ