শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। এ অবস্থা চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

শনিবার (১৪ নভেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ষষ্ঠ জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কলেজ রোডের চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুফতি ফয়জুল করীম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় দেশে মাদকের বিস্তার ও বেকারত্বের সুযোগে সন্ত্রাস বেড়েছে। অপরাধের পর অপরাধীরা গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তার হলেও সহজে জামিনে মুক্তি পাওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে নতুন নতুন নেটওয়ার্ক গড়ে ওঠাও পরিস্থিতির অবনতির কারণ। এসব কারণ বিশ্লেষণ করলে এর দায় সরকারের ওপরই বর্তায়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার পরিচালনা মানে শুধু ক্ষমতা ভোগ করা নয়; এর অর্থ দায় ও দায়িত্ব গ্রহণ করা। তাই সমস্যাকে স্বীকার করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, নীতির পরিবর্তন ছাড়া পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, জাতি ইতোমধ্যে তা উপলব্ধি করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ এ পর্যন্ত তিনটি সরকার দেশ পরিচালনা করলেও মানুষের সমস্যার সমাধান হয়নি। কারণ, সবাই মানুষের মনগড়া নীতিতে দেশ শাসন করেছে। ইসলামী আন্দোলন মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চায়। তাঁর দাবি, ইসলাম অনুসারে দেশ পরিচালিত হলেই মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনির হোসেন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা উপদেষ্টা মুহাম্মাদ কামাল হোসেন তালুকদার, জাতীয় শিক্ষক ফোরামের ঝালকাঠি জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ