বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

মাওলানা মাকসুদুর রহমানের জানাজায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মরহুম মাওলানা মাকসুদুর রহমানের জানাজায় অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আসর চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে তাঁর নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস মাওলানা মকবুল হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-উলামা ও মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় ইন্তেকাল করেন মাওলানা মাকসুদুর রহমান। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় আলেমসমাজের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ