বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ মুহাম্মাদ আল-আমিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নির্বাচনী পরিস্থিতি সরেজমিনে তদারকি করে তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।

একই সঙ্গে ভোট গ্রহণের শেষ দিকে জালভোট দেওয়া এবং ভোট গণনার সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া বা কোণঠাসা করে রাখার মতো কোনো অনিয়ম না করতে আগাম সতর্ক করেন তিনি।

শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, “আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে, ভোট গ্রহণের শেষ দিকে জালভোট দেওয়ার প্রবণতা দেখা যায়। ভোট গণনার সময় এজেন্টদের বের করে দেওয়া বা কোণঠাসা করে রাখার ঘটনাও ঘটে। আমরা এসব বিষয়ে আগাম সতর্ক করছি। আশা করছি, এবার এমন কিছু হবে না।”

তিনি আরও বলেন, এ ধরনের কোনো অনিয়ম ঘটলে তা দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে ইসলামি শরিয়াভিত্তিক জনপ্রত্যাশার ঠাকুরগাঁও-১ (সদর, ভূল্লী ও রুহিয়া) বিনির্মাণের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম বৃহস্পতিবার সকাল ৮.৩০ নাগাদ ঠাকুরগাঁও জেলার আওতাধীন ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়ীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ