শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রশীদ আহমেদ হামিদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা তালেব উদ্দিন শমশেরনগরী। প্রধান উপদেষ্টা করা হয়েছে মাওলানা বদরুল ইসলামকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার জেলা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সম্মিলিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এবং জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদেমানীর সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা আজির উদ্দিন কুলাউড়ী এবং প্রচার সম্পাদক হয়েছেন এম আরিফ আহমেদ চৌধুরী।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কাউসার আহমাদ এবং ছাত্র জমিয়ত সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি ফাহিম হাসান।

এ ছাড়া বক্তব্য দেন বড়লেখা উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, কুলাউড়া উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা জমিয়তের সদস্যসচিব মাওলানা নেয়ামতুল্লাহ, রাজনগর উপজেলার মাওলানা শরিফ খালেদ সাইফুল্লাহ এবং কমলগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা তালেব উদ্দিনসহ স্থানীয় নেতারা।

কাউন্সিলে মৌলভীবাজার জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং সম্মিলিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ