নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কাজের পরিধি আরও বিস্তৃত করা ও কার্যক্রম বহুমুখী করতে বিভিন্ন বিষয়ে ১৩টি উপকমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব উপকমিটিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্দিষ্ট বিষয়ভিত্তিক কাজকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে এসব উপকমিটি গঠন করা হয়েছে বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গঠিত ১৩টি উপকমিটি হলো—দাওয়াহ ও জনশক্তি, নির্বাচন ও জনপ্রতিনিধি, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, আন্তর্জাতিক, শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, ওলামা এবং মহিলা ইউনিট বিষয়ক উপকমিটি।
দাওয়াহ ও জনশক্তি বিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে কে. এম. আতিকুà