মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮


শেরেবাংলা নগর থানা জমিয়তের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত শেরেবাংলা নগর থানা শাখার কমিটি পুনর্গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বাদ ফজর শ্যামলী জামে মসজিদ মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মাওলানা মাহফুজুর রহমানকে সভাপতি, মাওলানা মাসনূন রশিদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আমীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে থানা কমিটি পুনর্গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর কাউন্সিলকে সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা শামসুল আরেফিন খান সাদী।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হোসাইন আহমদসহ শেরেবাংলা নগর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর