মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন শেষে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণ শান্তি ও স্বস্তির পরিবর্তে ভীতি ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি। দেশের মানুষ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

এ ছাড়া মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডা. শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ