শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে রাজধানীর শাহবাগ চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত "জুলাই পদযাত্রা" কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকে সংঘটিত সকল গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও আহ্বান জানান।

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল।” তিনি জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্ররাজনীতিতে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসানের দাবি জানান।

সভাপতির বক্তব্যে আদনান রাফি বলেন, ছাত্রসমাজ অতীতের মতো ভবিষ্যতেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মাদ দিদারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হুসাইন হাসিব, বায়তুল মাল সম্পাদক আহমদ মুরসালিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এহসান সাজিদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শাহ আহমাদুল্লাহ মাহমুদ, ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, গাজীপুর মহানগর সভাপতি ইমরান হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বায়তুল মাল সম্পাদক আলী হাসান তন্ময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ সজীব মিয়া, নরসিংদী জেলা সভাপতি মাহমুদুল হাসান সিনানসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ