
|
নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ:
২৩ আগস্ট, ২০২৬, ১২:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ আজিজীর যৌথ পরিচালনায় প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। দারসুল কোরআন পেশ করেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী। প্রশিক্ষণ মজলিসে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, ইহতেসাবসহ সংগঠনের দায়িত্বশীলদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে ২৯ জন নকীব প্রার্থীকে নকীব হিসেবে শপথবাক্য পাঠ করান আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এমএন/ |