শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঋণনির্ভর, উচ্চাভিলাসী এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেছেন, বিশাল ঘাটতির এ বাজেট দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

বৃহস্পতিবার (১১ জুন) এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশ-বিদেশ থেকে ঋণ নিতে হবে। এর মধ্যে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কোটি এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এতে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

তারা বলেন, প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা বাজেট ব্যয়ের সবচেয়ে বড় খাত। ফলে উন্নয়ন ব্যয়ের পরিবর্তে পরিচালন ব্যয় ও ঋণের সুদ পরিশোধেই বাজেটের বড় একটি অংশ ব্যয় হবে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, বাজেটে সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপত্তা ও কল্যাণের কথা বলা হলেও বাস্তবে তার সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়নি। একই সঙ্গে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকেও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তারা।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে কর হ্রাসসহ বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানায় খেলাফত মজলিস। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রাকে ইতিবাচক উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

নেতৃদ্বয় বলেন, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বৃদ্ধির কৌশল প্রশংসনীয় হলেও বাস্তবে ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ব্যবসা সহজীকরণ ও নিয়ন্ত্রণ কমানোর কথা বলা হলেও ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার উদ্যোগে তারা হতাশা প্রকাশ করেন।

বিবৃতিতে ঘুষ ও দুর্নীতি দমন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অপচয় ও অব্যবস্থাপনা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ