শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, বাজেটে অনেক ইতিবাচক দিক থাকলেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জন বর্তমান বাস্তবতায় কঠিন হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেট বক্তৃতায় জুলাই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা, সমাজ-সংস্কৃতির বুনন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতার মতো বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় তা প্রশংসনীয়। তবে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠন, মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রাকে তিনি বর্তমান বাস্তবতায় চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, গ্রিন ইকোনমি ও ব্লু ইকোনমির মতো নতুন অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে রাজস্ব ব্যবস্থার অটোমেশন, রাজস্ব-জিডিপির অনুপাত বৃদ্ধি, বিনিয়োগনির্ভর অর্থনীতি গঠন এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হবে।

তিনি অভিযোগ করেন, বাজেট প্রণয়নের আগে সাধারণ মানুষ, শ্রমিক ও কৃষকদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। ভবিষ্যতে জনমানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে করমুক্ত আয়সীমা বৃদ্ধি, করপোরেট কর না বাড়ানো, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানো এবং কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে অগ্রিম কর মওকুফের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কৃষি, খাদ্য নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণার বাস্তব প্রতিফলন দেখতে চায় ইসলামী আন্দোলন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ঘোষিত মাসিক ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়।

ধর্মীয় উপাসনালয়ের নেতৃত্বের সম্মানী বাবদ বরাদ্দ বাড়িয়ে দেশের সকল মসজিদের ইমামদের এই প্রকল্পের আওতায় আনারও আহ্বান জানায় দলটি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান সরকার একটি নতুন সরকার হিসেবে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। তবে আগামী অর্থবছরে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়েই সরকারের দক্ষতা ও আন্তরিকতার প্রকৃত মূল্যায়ন হবে।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ