বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় খেলাফত মজলিস অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করবে।

সোমবার (২০ জুলােই) যুক্তরাজ্যের স্থানীয় আস্টনস্থ দারুস সুন্নাহ হলরুমে অনুষ্ঠিত খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মুফতি তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অধ্যাপক আব্দুল কাদির সালেহ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান বাস্তবতায় সেই দায়িত্ব আরও বেড়েছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে খেলাফত মজলিস কখনোই আপস করবে না।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে জুলাই ফ্যাসিবাদের কবর রচনা করেছে এবং যে চেতনা নিয়ে ছাত্র-জনতা রক্তের বিনিময়ে দেশকে রক্ষা করেছে, সেই চেতনাকে অবহেলা করলে দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না। জুলাই সবার, তাই জুলাইয়ের চেতনাকে অগ্রাধিকার দিয়ে জাতিকে সামনে এগিয়ে যেতে হবে।

বৈঠকে সংগঠনের বিগত ছয় মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন শাখার সাংগঠনিক প্রতিবেদন নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ সৈয়দ কবির আহমদ, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুল মতিন, আলহাজ মুফিদুল গনী মাহতাব, আলহাজ আব্দুল গণি, সহ-সেক্রেটারি আ ফ ম শুয়াইব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, সদস্য আলহাজ খছরু খান, লাফভরা শাখার সভাপতি মাওলানা বজলুর রশিদ ও সেক্রেটারি বকর মিয়া দবির, ব্রিস্টল শাখার সভাপতি ক্বারী আজীজুর রহমান ও সেক্রেটারি সৈয়দ আহসান জামিল, কভেন্ট্রি শাখার সভাপতি মাওলানা মশহুদ আহমদ, মাওলানা আজীজুর রহমান সুমনসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ