বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সফল, সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কামরাঙ্গীরচর থানার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাদ এশা রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেটে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

কামরাঙ্গীরচর থানা জমিয়তের সভাপতি মাওলানা সলীমুল্লাহ খান হানাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম।

এছাড়া বক্তব্য দেন মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা বিন ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাহবুবুল আলম বলেন, আগামী ৮ আগস্টের কাউন্সিলকে সফল করতে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে আরও সুসংহত করে কাউন্সিলকে একটি ঐতিহাসিক ও সফল আয়োজনে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নেতৃবৃন্দ কাউন্সিলকে সফল করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন কাউন্সিল সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কামরাঙ্গীরচর থানা জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ